মার্চ ৩১, ২০২৬,
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জে মাদক বিরোধী অভিযানে পরিচালনাকালে অদ্য ৩১-. বিকাল ১৭. মার্চ সাড়ে ৫ টার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ
পদ্মাসেতু উত্তর থানাধীন (উত্তর) মেদেনীমন্ডল সাকিনস্থ খানবাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হতে মাওয়া টোলপ্লাজাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার শিবচর থানা হোগলার মাঠ গ্রামের আঃ রহমান আকনের ছেলে মোঃ সুমন আকন (৪৬) ‘কে ৪০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সূত্রে জানায়।
www.bbcsangbad24.com



