এপ্রিল ১৪,২০২৬
আবু হানিফ রানা:
বাঙালির চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনন্দ-উৎসবের আবহে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নতুন বছরকে বরণ করে নেন।

দিবসটি উপলক্ষে সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশ্রাফীর সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু,পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, মুক্তিযোদ্ধাগন, জেলা প্রশাসন,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার লোকজন।

মুন্সীগ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী লোকজ মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উক্ত মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা লোকগান ও নৃত্যের মাধ্যমে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরেন।

অন্যদিকে মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে বাঙালির চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জলের সঞ্চালনায় ও সভাপতি মাহবুব উল আলম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মহিউদ্দি আম্মেদ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আতাউর হোসেন বাবুল,কাজী আবু সুফিয়ান বিপ্লব,সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান ফকির,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাসুদ রানা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু,সাধারন সম্পাদক গুলজার হোসেন।

এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে মলিকাদিম শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ, বাঙালির চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ এ ছিলো নানা আয়োজন করা হয়। এ আনন্দ উপভোগ করতে স্থানীয় ক্রীড়ামোদী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পুরো জেলায় পহেলা বৈশাখের নানা আয়োজনে মুখরিত ছিল, যা সাধারণ মানুষের মাঝে এক উৎসবের আমেজ সৃষ্টি করে।
www.bbcsangbad24.com


