এপ্রিল ২১,২০২৬
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর উপজেলার আরীরটেক ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগের ওয়ার্ড সভাপতি উসমান গনির ছেলে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান ফ্যাসিস্ট সরকার এর আমলে লুটপাট,ও ৪ আগস্ট হত্যাকান্ড ( বিশেষ করে ঢাকা যাত্রাবাড়ি থানার হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী থাকা সত্বেও পুলিশের নাকের ডগায় দিয়ে ওপেন ঘুরে বেড়াচ্ছে এবং এলাকা ত্রাসের রাজ্য কায়েম করছে।
নারায়ণগঞ্জ জেলাধীন সদর থানার আলীরটেক ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির সকল অপকর্মকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।
তেলগিরারচর গ্রামের বাসিন্দা মৃত আঃ হামিদের ছেলে ওসমান গণি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ওয়ার্ড পর্যায়ে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, গেলো ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন জুলাই ছাত্র আন্দোলনের সময় হত্যা সংক্রান্ত একটি মামলার আসামি হওয়া সত্ত্বেও তিনি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন।
অভিযোগ রয়েছে, মামলার অগ্রগতি দৃশ্যমান না হওয়া এবং তাকে গ্রেফতারের কার্যকর উদ্যোগ না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও উদ্বেগ বাড়ছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে,,, ওসমান গণি নিষিদ্ধ আওয়ামীলীগের একজন রাজনৈতিক দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ থাকা সত্ত্বেও তার প্রকাশ্যে চলাফেরা আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলছে। এতে সাধারণ মানুষের মধ্যে আকঙ্ক বিরাজমান।।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, আইনের চোখে সবাই সমান—এই নীতি বাস্তবায়ন হওয়া জরুরি। একজন ওয়ার্ড সভাপতি হয়ে যদি মামলার আসামি থেকেও নির্বিঘ্নে চলাফেরা করেন, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচারের আশা কোথায় পাবে।
আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয়,এটা নিশ্চিত করতে হবে। দ্রুত তাকে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে তাকে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা না হলে জনমনে আস্থার সংকট তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এলাকাবাসির দাবী অবিলম্বে প্রভাবশালী ঐ নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকে অতিব জরুরী গ্রেফতার করে আইনের আওতায় আনা হোউক।
www.bbcsangbad24.com


