মে,০৩,২০২৬
আবু হানিফ রানা
আজ ০৩ মে (রবিবার) বছিরননেছা উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ এ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর উদ্বোধন অনুষ্ঠানের অয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শরীফ উল্যাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, মোঃ মাসুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের নিয়মিত খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। খেলাধুলা আমাদের শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলার অন্যতম ক্ষেত্র।
wwwbbcsangbad24com



