বিবিসি সংবাদ ডেস্ক:
মে,১৭,২০২৬
সাঁকো ২১ আয়োজিত ‘সাঁকো বর্ষসেরা পুরস্কার- ২০২৫’ প্রদানের মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজিত হয় গতকাল ১৬ মে ২০২৬ নিউ ইস্কাটনের স্বপ্নধারা মিলনায়তনে।
উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য অনেক কৃতি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে কৃতি ব্যক্তিবর্গ কে পুরস্কৃত করা হয়। কবি সাহিত্যিক সুলেখা আক্তার শান্তাকে সাহিত্য সম্পাদক হিসাবে পুরস্কৃত করা হয়েছে। এই সম্মান তাকে অনুপ্রাণিত করেছে এবং দায়িত্ব বোধ আরো বাড়িয়েছে।
মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস. এম. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁকো ২১-এর সভাপতি মোঃ ইকবাল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের চার বিশিষ্ট ব্যক্তিত্ব: মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা করিম, কবি ও শিশু সাহিত্যিক স. ম. শামসুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান এবং বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাঁকো-২১ -এর সাধারণ সম্পাদক রিলু রিয়াজ।
সংগঠনের মুখ্য আয়োজক সহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা করেন সুলেখা আক্তার শান্তা। কর্তৃপক্ষের সদিচ্ছা, আন্তরিকতা, দূরদর্শিতা ও নিষ্ঠার প্রতি সবিনয়ে শ্রদ্ধা জানিয়ে এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক আগামীতেও এই প্রত্যাশাই জানান তিনি।
www.bbcsangbad24.com



