জুন,০৪,২০২৬
নিজস্ব প্রতিবেদক
গতকাল বুধবার ঈদ-পরবর্তী পুনর্মিলনী, ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম,জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু,অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম।
এসময় বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
www.bbcsangbad24.com



