জুন,১৩,২০২৬
আবু হানিফ রানা:
শনিবার (১৩) জুন বিকাল ৪টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ” শিশু, কিশোর – কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ” শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ আলম,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম,
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার,মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় মোবাইলে বাণীবদ্ধকরণ বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা মারজানা।
পরে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্টিত হয়, এতে আধুনিক গান নিয়ে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সবনম পিয়াংকা ।
www.bbcsangbad24.com



