মুন্সীগঞ্জে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান

জুন,১৫,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ১৫ জুন ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ সদরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃত্তি অর্জন শুধু একটি ফলাফল নয়; বরং এটি অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এ অর্জনের মধ্য দিয়েই ভবিষ্যতের আরও বড় সাফল্যের ভিত্তি রচিত হয়। তাঁরা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্ভাবনী মনোভাব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা এ সম্মাননাকে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও সাফল্যমুখী হওয়ার প্রেরণা হিসেবে উল্লেখ করেন।

পরিশেষে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মোট ২৭ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *