জুন ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
গত ১৩ জুন সকাল আনুমানিক ০৯.০০ টায় সদর থানাধীন হাট লক্ষীগঞ্জ এলাকায় একজন ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে কান্নাকাটি করতে থাকে, পরিবারের লোকজন জিজ্ঞেসাবাদ করলে ভিকটিম জানায় যে, একটি টং দোকানের ভিতরে নিয়ে তাকে অভিযুক্ত মোঃ হোসেন ভুট্টু (৫০), পিতা- মৃত সাহেদ আলী বেপারী, সাং- হাটলক্ষীগঞ্জ (সোহাগের অটো মিশুক ড্রাইভার), থানা ও জেলা- মুন্সীগঞ্জ জোর পূর্বক বলাৎকার করে। ঘটনার সত্যতা জানাজানি হলে গত ১৪-জুন রাতে মুন্সীগঞ্জ থানাধীন জামাই বাজার এলাকার সাধারণ জনগণের সহায়তায় মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির এএসআই (নিঃ) শাহাদাত হোসেন অভিযুক্ত মোঃ হোসেন ভুট্টুকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ সূত্রে জানায়।
www.bbcsangbad24.com



