শেষ হলো মুন্সীগঞ্জ সদরের আধারা ইউপি বর্ষাকালীন ফুটবল র্টুর্ণামেন্টের ১ম রাউন্ডের খেলা

জুন,২১,২০২৬

আবু হানিফ রানা:

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউপির বকুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য আধারা ইউপি বর্ষাকালীন ফুটবল র্টুর্ণামেন্টের ১ম রাউন্ডের খেলা শেষ হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের উদ্দ্যেগে আধারা ইউনিয়ন পরিষদ বর্ষাকালীন ফুটবল র্টুর্ণামেন্টে ২০২৬ এর ১ম রাউন্ডের খেলা শেষ হয়েছে শুরু হচ্ছে ২য় রাউন্ডের খেলা। ১ম রাউন্ডের এই খেলায় অংশ নেয় উক্ত ইউনিয়নের ৪নং ওয়ার্ড একাদশ বনাম ৯নং ওয়ার্ড একাদশ। আর এই খেলায় ০-১ গোলে ৪নং ওয়ার্ড একাদশকে হারিয়ে ২য় রাউন্ডে উঠেছে ৯নং ওয়ার্ড একাদশ।

উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আধারা ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির হোসেন ঢালী,সাবেক মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজের জিএস নজরুল ইসলাম,ঢাকা পল্টন থানা যুবদল নেতা জাফর খান মনা,সাবেক মেম্বার জয়নাল মাহমুদ,সদর থানা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়া খান,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক উজ্জল আহম্মেদ,আধারা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক শাকিল আহম্মেদ, উক্ত ইউনিয়ন সচিব আজিজুর রহমান প্রমুখ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *