জুলাই,০২ ,২০২৬
মুন্সীগঞ্জ থেকে নাছির উদ্দিন:
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মুন্সীগঞ্জে অংশ নিচ্ছে মোচ ৯ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী। ১৪ টি মূল কেন্দ্রসহ আরও ৩০টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। এইচএসসি সাধারণ ৮ হাজার ৮৬৭ জন, ভোকেশনাল ও বিএম পরীক্ষায় ৭৪৪ জন এবং আলিম পরীক্ষায় ৩২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছেন।
এরমধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৫ টি কেন্দ্রে অংশ নিয়েছে ১০৫৭ জন শিক্ষার্থী। কেন্দ্রেগুলো হলো,মুন্সীগঞ্জ সরকারী হরগঙ্গা কলেজ,মুন্সীগঞ্জ কলেজ,রামাপাল কলেজ, প্রেসিডেন্ট. প্রফেসর ড. ইয়াজ উদ্দিন রেসিডেন্ট কলেজ,মীরকাদিম হাজী আমজাদ আলী কলেজ।
www.bbcsangbad24.com



