জুলাই ৮, ২০২৬,
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আজ ০৮ জুলাই ২০২৬ (বুধবার) মুন্সীগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত “মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন প্রশিক্ষণার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষতা অর্জনই আত্মনির্ভরশীলতা ও টেকসই কর্মসংস্থানের অন্যতম ভিত্তি। তারা প্রশিক্ষণার্থীদের আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। একইসঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
www.bbcsangbad24.com



