মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

জুলাই,১৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৪ জুলাই (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন এবং কারা কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় কারাগারে মহিলা বন্দিদের সেলাই বিষয়ক প্রশিক্ষণ কোর্স এবং পুরুষ বন্দিদের বৈদ্যুতিক কাজ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থানের সক্ষমতা বৃদ্ধি এবং মুক্তিলাভের পর সমাজে মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় জেলা প্রশাসক মহোদয় কারাগার বন্দিদের সার্বিক কল্যাণ, স্বাস্থ্যসেবা, আবাসন, খাদ্য ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বন্দিদের সংশোধন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে পুনঃএকীভূত হওয়ার লক্ষ্যে কারাগারকে একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *