মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গাঁজা মনির গ্রেফতার

জুলাই ১৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জে ২৪ মামলার দুর্ধর্ষ আসামী গাঁজা মনিরকে ৫০০ পিস ইয়াবা ও অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ১৪-জুলাই রাত ০৮ টা ৫৫ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা সাকিনস্থ মাদবর বাড়ির মোড় আল-আমিন ইলেকট্রনিক দোকানের সামনের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরাসহ ডিঙ্গাভাঙ্গা গ্রামের মৃত সবুর মন্ডলের ছেলে ২৪ মামলার পলাতক আসামী মোঃ মনির হোসেন মন্ডল ওরফে গাঁজা মনির (২৪),’কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

উক্ত আসামী মনির হোসেন মন্ডলের বিরুদ্ধে পূর্বেও ২৪ টি মামলা রয়েছে ডিবি পুলিশ সূত্রে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *