জুলাই ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় উপস্থিত থেকে আগত সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগ ও আবেদন গ্রহণ করেন।
গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা উপস্থাপন করেন। জেলা প্রশাসক মহোদয় মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।



