জুলাই,১৬,২০২৬
মানিকগঞ্জ প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে মানিকগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা ও বিশেষ মোনাজাত”
অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম মহোদয়।
জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ দেশপ্রেম, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
www.bbcsangbad24.com



