মুন্সীগঞ্জে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুলাই,১৬,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ১৬ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মুন্সীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টসমূহ প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। উৎসবকে কেন্দ্র করে শহরে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম; প্রশাসক, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ এ. কে. এম. ইরাদত; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন; সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-পুণ্যার্থী।

রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। উৎসবটি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মুন্সীগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *