জুলাই,২৭,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি থানা এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গতকাল ২৬ জুলাই বিকালে ভিডিওটি জেলা পুলিশের গোচরীভূত হওয়ায় টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উক্ত কিশোর মো: শাহিন(১৪) কে, টংগীবাড়িস্থ মতিউর রহমান মাঝির বাড়ির সামনে থেকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে ।
এ ঘটনার সাথে জড়িতের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।ঘটনা চক্রের সাথে জড়িত টংগিবাড়ী থানা সদরের নিতিরা গ্রামের মৃত রব মাঝির ছেলে মতিউর রহমান (৫০) ও আঃ রশিদ মাঝির ছেলে উজ্জ্বল মাঝি (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
কিশোর মো: শাহিন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে বর্তমানে টংগীবাড়ি শহরস্থ নিতিরা গ্রামের গণি শেখের বাড়ির ভাড়াটিয়া (স্ব-পরিবারে)
আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানায় টংগীবাড়ি থানা পুলিশ।
www.bbcsangbad24.com



