মুন্সীগঞ্জে অসুস্থ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তার চেক প্রদান

জুলাই,২৮,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার), মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে পলক অটিজম স্কুলের শিক্ষার্থী শাহপরাণ পরশ-এর হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন।

উল্লেখ্য, শাহপরাণ পরশ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শাহপরাণ পরশ-এর সুস্থতা, স্বাভাবিক জীবন, সুন্দর ভবিষ্যৎ এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য কামনা করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *