মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই,২৮,২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মুন্সীগঞ্জ-৩,মোঃ কামরুজ্জামান মহোদয়, সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এসময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন প্রশাসক, মুন্সীগঞ্জ জেলা পরিষদ, এ,কে,এম ইরাদত, এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ বিল্লাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও স্বচ্ছ উপায়ে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *