মুন্সীগঞ্জে প্রতিবন্ধী শিশু পরিবারকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করলেন জেলা প্রশাসক

আগস্ট,০৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ০৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এক প্রতিবন্ধী শিশু পরিবারকে চিকিৎসা সহায়তার চেক এবং এক অস্বচ্ছল মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন।

এসময় জেলা প্রশাসক মহোদয় বলেন, সমাজের অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সরকারের মানবিক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ। সমাজকল্যাণমূলক এ ধরনের সহায়তা কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *