মুন্সীগঞ্জে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসন

আগস্ট,০৪,২০২৬

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ-এর সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তর হতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অনুকূলে প্রাপ্ত ক্রীড়া সরঞ্জামাদি বিতরণের নিমিত্ত জেলা পর্যায়ে ১২টি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান পলক অটিজম স্কুল এবং ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান মহোদয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, জেলার ক্রীড়া সংগঠকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দেশপ্রেমের চেতনাও বিকশিত করে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *