আগস্ট,০৫,২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ০৪ আগস্ট দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইনে প্রকাশিত ”শ্রমিকদের মজুরির টাকার ভাগ দাবির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ ।
উল্লেখ্য যে মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভাধীন কমলাঘাট সার গোডাউনের শ্রমিকদের প্রাপ্য মজুরির টাকার ভাগ দাবি করছে এক শ্রেণীর কিছু কথিত ব্যক্তি । প্রকাশিত সংবাদে মীরকাদিম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আল হেলাল রয়েল ও মীরকাদিম পৌর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন রবিনের ছবি সংযুক্ত করে যে ভিডিও প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মীরকাদিম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আল হেলাল রয়েল ও মীরকাদিম পৌর যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন রবিন বলেন কথিত কুচক্রমহলের উসকানিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে পরে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র একটি অনুলিপি দিয়েছে যাহা মিথ্যা হয়রানী মূলক। প্রকাশিত সংবাদে উক্ত প্রতিবেদক আমাদের বিরুদ্দে যে অভিযোগ প্রকাশ করেছে সে বিষয়ে আমাদের কোন বক্তব্য নেওয়া হয়নি, অথচ সাংবাদিকতার নিতিমালায় অুিভযোগ প্রকাশের আগে অভিযুক্ত ব্যক্তির অভিমত নেওয়া উচিৎ ছিলো। জেলা প্রশাসকের কার্যালয় থেকেও এখন পর্যন্ত আমাদের কোন নোঠিশ করা হয়নি। তাই এক তরফাভাবে আমাদের ছবি সংযুক্ত করে সংবাদ প্রকাশ করায় আমাদের রাজনৈতিক,সামাজিক এবং ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন হওয়ায় দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিষয়টি বিবেচনা করব। আমরা প্রকাশিত মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
www.bbcsangbad24.com



