আগস্ট.০৬,২০২৬
আবু হানিফ রানা:
শুক্রবার ০৬ আগস্ট সকাল ১০ টার সময় মুন্সীগঞ্জ সদর বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ষীয়ান নেতা মরহুম আলহাজ্ব গোলাম মুর্তজা সরকারের আত্মার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও কুলখানি অনুষ্ঠানে প্রায় ২০ হাজারের বেশি লোকের খাবারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান বিপ্লব ,শাহাদাত হোসেন,সদর থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান ফকির,মুন্সীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন,ঢাকা পল্টন থানা বিএনপির সভাপতি ও ঢাকা স্টেডিয়াম মার্কেটের সভাপতি এস এম আব্বাস ,পল্টন যুবদলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান টিপু,বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের আইন বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট মহিউদ্দিন।
উক্ত দোয়া ও কুলখানি অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকের আয়োজন করা হয়েছে বলে জানান মুরহুম গোলাম মর্তজা সরকারের ছেলে বাংলাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোয়জ্জেল হোসেন বাবু।
www.bbcsangbad24.com


