মুন্সীগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্ভোদন

আগস্ট,৩১,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) মুন্সীগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা কামাল, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ-এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান, মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিশাত নাহার, জেলা কালচারাল অফিসার মোঃ এরশাদ হাসান, প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত (নজরুল সংগীত), আবৃত্তি (নজরুলের নির্বাচিত কবিতা), চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য (একক), হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সকল প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় (মাধ্যমিক পর্যায়), মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আগামী ০২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ প্রতিযোগিতা শুরু হবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *