মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক হিসেবে দীপজয় খীসার যোগদান

সেপ্টেম্বর,০১,২০২৬

রেদোয়ান শেখ:

গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) পূর্বাহ্ণে দীপজয় খীসা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ-এর উপপরিচালক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ০১ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে নবযোগদানকৃত উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মুন্সীগঞ্জ-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন জেলা প্রৈশাসক সৈয়দা আশরাফী।

এ সময় জেলা প্রশাসক মহোদয় তাঁকে যথাযথ দায়িত্ববোধ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার এবং জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে জনাব দীপজয় খীসা উপপরিচালক, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা হিসেবে কর্মরত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *