সেপ্টেম্বর,০৯,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গত ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ০৮ টা ২০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন হোগলাকান্দি আমতলা সাকিনস্থ মুন্সীরহাট টু চরডুমুরিয়া গামী রাস্তার পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনের পাঁকা রাস্তার উপর থেকে মোঃ দেলোয়ার হোসেন @ দেলু (৪০) কে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলু সদর থানাধীন ভিটি হোগলাকান্দী গ্রামের মৃত কালাচাঁন বেপারীর ছেলে।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
www.bbcsangbad24.com



