অক্টোবর,১৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টংগীবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
১৩ অক্টোবর দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টংগীবাড়ি স্টেশন অফিসার মো: নজরুল ইসলামের নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে টংগীবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: স্বপন মাতুব্বর এর সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কশিশনার (ভুমি) ফারজানা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , রাজনৈতিক ব্যক্তি বর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
www.bbcsangbad24.com



