মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ভুমিকম্প-অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনাসভা

অক্টোবর,১৩,২০২৬

আবু হানিফ রানা:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্ডোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ভুমিকম্প -অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম, এল.জি.ই,ডি মুন্সীগঞ্জ সহকারী প্রকৌশলী বিপ্লব অধিকারী,মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ পরিচালক মুহাম্মদ সফিকল ইসলাম,মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার,আনসার ভিডিপি মুন্সীগঞ্জ জেলা সার্কেল অফিসার উত্তম কুমার।

উক্ত অনুষ্ঠনটি সঞ্চালনা করেন জেলা ত্রান ও পুর্ণবাসন কর্মকর্তা মুহাম্মদ মবিনুর রহমান।

এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পরিবার ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ব্যক্তিগত পর্যায়ে সতর্কতা অবলম্বন এবং প্রতিটি পরিবারের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা, বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী, প্রিন্ট, ইলেকট্রনিক্ম মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *