মুন্সীগঞ্জে ৩৫৯টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন সম্পন্ন

অক্টোবর,২২,২০২৬

বিবিসি সংবাদ ডেস্ক:

উৎসবমুখর ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মুন্সীগঞ্জে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে মধ্যরাত আড়াইটাকেন্দ্রিক এই আনুষ্ঠানিকতা চলে জেলার ০৬টি উপজেলার মোট ৩৫৯টি পূজামণ্ডপে। সিঁদুর খেলা, দেবী বরণ, ধুনুচি নাচ, আরতি ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ধলেশ্বরী নদী, পদ্মা নদীসহ জেলার কয়েকটি স্থানে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা।

এবারের বিজয়া উৎসবে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দিরসহ বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপের হাজারো ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজয়া দশমীর দিন সকাল থেকেই মণ্ডপগুলোতে নারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঢাকের বাদ্যের তালে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। এ সময় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন ভক্তরা। বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরের প্রধান সড়কগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। পরে “আসছে বছর আবার হবে” এই স্লোগানে অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান ভক্তরা।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর মুন্সীগঞ্জ জেলার ৬০টি উপজেলায় মোট ৩৫৯টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৪৩টি, টংগীবাড়ি ৫২টি, সিরাজদীখানে ১৩২টি, শ্রীনগরে ৮৫টি, লৌহজংয়ে ৩৭টি, গজারিয়ায় ১০টি, মণ্ডপে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়।

সার্বিক উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি পূজামণ্ডপে পুলিশ, আনসার-ভিডিপি, ও এসআরবি-সদস্যের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম জানান, জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বস্তরের মানুষের সহযোগিতায় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশ্রাফী এ বিষয়ে বলেন, মুন্সীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৩৫৯টি মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন করতে পেরেছি।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *