এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শিল্প ও বাণিজ্য সম্পাদক হলেন মাজেদুল ইসলাম

অক্টোবর,২৩,২০২৬

আবু হানিফ রানা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাজেদুল ইসলাম। তাঁর এ মনোনয়নে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের এনসিপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

মাজেদুল ইসলামকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় এনসিপির মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাজেদুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনোনয়নে মুন্সীগঞ্জ-২ আসন থেকে শাপলাকলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন।

দলীয় সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার মধ্যে পাঁচটিতে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তাঁর নেতৃত্বে।

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে তাঁর নতুন দায়িত্ব দেশের ব্যবসায়ী সমাজ, শিল্পোদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং করপোরেট খাতের সঙ্গে এনসিপির যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *