মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

অক্টোবর,২৪,২০২৬

আবু হানিফ রানা:

শনিবার ২৪ অক্টোবর সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ শহরস্থ সুপার মার্কেট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠান্ েসভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মহসিন মিয়া।

এসময় সভায় আরো উপিস্থত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন খান পটু,পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর সিদ্দিত মোল্লা,মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ তোতা মিয়া,মীরকাদিম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু,

সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর মাদবর,টংগীবাড়ি থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ আবু বকর সিদ্দিক,সিরাজদীখান থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ধীরেন,গজারিয়া থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ন কবির,লৌহজং থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক মুক্তিযোদ্ধ মোঃ তোফাজ্জল হোসেন শেখ বাদল,মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধ মোঃ কামাল হোসেন,

শ্রীনগর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ন আহবায়ক মুক্তিযোদ্ধা সামছুজ্জামান, সদর থানা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন,মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।

এসময় মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মহসিন মিয়া তার বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধাদের জেলা ও উপজেলা আইনশৃংখলা কমিটিতে অগ্রাধিকার দিতে হবে। চিকিৎসা ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে,মুক্তিযোদ্ধা ভাতা শতভাগ প্রদানে নিশ্চিত করতে হবে। মুক্তিযোদ্ধাদের জাতীর শ্রেষ্ট সন্তান শতভাগ সন্মান নিশ্চিত করতে হবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *