অক্টোবর,২৬,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে কৌশলে আপত্তিকর ভিডিও ধারন ও ব্লাকমেইল করে ফেইক আইডি থেকে ভিকটিমকে ভয়-ভীতি প্রদান, নগদ টাকা ও স্বর্ণালংকার দাবীর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং ভিডিও ধারনকৃত মোবাইল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গত ২৫ অক্টোবর দুপুর অনুমান ২ টা ৫০ মিনিটের সময় সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সীগঞ্জ থানাধীন রনছ হাওলাদার পাড়া সাকিনে বসবাসরত একজন মহিলা ভিকটিম জামাকাপড় পরিবর্তন করার সময় তার অজ্ঞাতসারে কিছু অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে আপত্তিকর ভিডিও ধারন করে। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি ফেসবুক ফেইক আইডি থেকে ধারণকৃত আপত্তিকর ভিডিও ভিকটিমকে পাঠিয়ে সামাজিক বা ব্যক্তি মর্যাদা হানি করাসহ বিভিন্ন ভয়-ভীতি প্রদান করে নগদ টাকা ও স্বর্ণালংকার দাবী করে।
বিষয়টি অবহিত হলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন (ক্রাইম অ্যান্ড অপস্), এর সার্বিক তদারকিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, ইসতিয়াক আশফাক রাসেলেরনেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ইয়াকুব হোসেন, এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ এবং অন্যান্য অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার জন্য অভিযানে পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক টিম একই তারিখ রাত অনুমান সাড়ে ১০ টা ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ০৩ (তিন)জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পরবর্তী অভিযুক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে এবং আসামীদের দখল হতে ভিকটিমের ভিডিও ধারনকৃত মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো,মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী গ্রামের মৃত শিপন মোল্লার ছেলে মোঃ ফাহিম মোল্লা (২১),মৃত ফুল চান মোল্লার ছেলে মোঃ রবিন মোল্লা (২২)জামাল দেওয়ানের ছেলে মোঃ জিসান দেওয়ান (২০)।
আসামীদের দখল হতে ভিকটিমের ভিডিও ধারনকৃত মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এতথ্য নিশ্চত জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ, ইসতিয়াক আশফাক রাসেল।
www.bbcsangbad24.com



