অক্টোবর,২৬,২০২৬
আবু হানিফ রানা:
সাংগঠনিক অগ্রগতি পর্যলোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন,“ড্রাইভার পরিবর্তন হয়েছে কিন্ত মেশিন পরিবর্তন হয়নি” স্বৈরাচার আওয়ামীলীগ সরকার যেভাবে দেশ চালিয়ে গেছে বিএনপি সরকারও সেভাবেই দেশ চালাচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে সোমবার ২৬ অক্টোবর সকালে সাংগঠনিক অগ্রগতি পর্যলোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)’র মুন্সীগঞ্জ জেলা আহবায়ক মোঃ মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি ও সদর থানা আহবায়ক মিটির সদস্য সচিব মোঃ সোহাগ আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)’র কেন্দ্রিয় আহবায়ক ও বিরোধীদলীয চীফ হুইফ মোঃ নাহিদ ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সারজিস আলম,জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রিয় সিনিয়র যুগ্ন সদস্য সচিব ও সদস্য রাজনৈতিক পর্যদ এনসিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট আব্দুল্লাহ আল আমিন,যুগ্ন আহবায়ক ও সদস্য রাজনৈতিক পর্যদ এনসিপি, আলী আহসান জুনায়েদ,যুগ্ন আহাবায়ক ও সদস্য রাজনৈতিক পর্যদ এনসিপি,সারোয়ার তুষার যুগ্ন আহবায়ক ও সদস্য রাজনৈতিক পর্যদ এনসিপি,সাইফুল্লাহ হায়দার,সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) এনসিপি,শওকত আলী সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা উত্তর) এনসিপি।
উক্ত মতবিনিময় সভায় ,মুন্সীগঞ্জ ,নারায়নগঞ্জ,নরসিংদী জেলার নেতৃবৃন্ত অংশ গ্রহন করেন।
www.bbcsangbad24.com



