অক্টোবর,২৮,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার গাউদিয়া-হলুদিয়া ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা সভায় সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক মুন্না।
অনুষ্ঠানে টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা তুলে ধরা হয়।
www.bbcsangbad24.com



