উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সঞ্জীবন প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জে শেয়ার প্রোফাইল হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত

নভেম্বর,০২,২০২৬

আবু হানিফ রানা:

সোমবার (০২ নভেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জ জেলার আয়োজনে সদর ও টংগিবাড়ী উপজেলার সদস্যদের অংশগ্রহণে রতনপুর আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সঞ্জীবন প্রকল্পের আওতায় শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোহাঃ কামরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আলমগীর চৌধুরী, টংগিবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, মুক্তারপুর শাখার ব্যবস্থাপক কে. এম. মনিরুল ইসলাম।

এ ছাড়া মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক-প্রশিক্ষিকা, উপজেলা কমান্ডার, ইউনিয়ন কমান্ডার, সংশ্লিষ্ট ইউনিয়নসমূহের দলনেতা-দলনেত্রী এবং ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুন্সীগঞ্জের জেলা কমান্ড্যান্ট মোহাঃ কামরুল ইসলাম জানান, সঠিক তথ্য সংরক্ষণ, পূর্ণাঙ্গ শেয়ার প্রোফাইল তৈরি এবং সুশৃঙ্খল ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় একযোগে মোট ১ হাজার ৯২০ জন সদস্যের শেয়ার প্রোফাইল হালনাগাদ ও সমন্বয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ সদর ও টংগিবাড়ী উপজেলার সদস্যদের কার্যক্রম রতনপুর আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে বাহিনীর সদস্যদের তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ, শেয়ার প্রোফাইল হালনাগাদ এবং উন্নত ও সুশৃঙ্খল ব্যাংকিং সেবা প্রদানের পথ আরও সুগম হবে।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *