মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

নভেম্বর,০৮ ,২০২৬

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর (রবিবার) সকাল ১০টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

সভায় অক্টোবর ২০২৬ মাসের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মাদক, কিশোর গ্যাং, অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা, কার্যকর সমন্বয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহ যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি, জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা-সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি, জেলা অ্যাসিড নিয়ন্ত্রণ কমিটি, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জেলা কমিটি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *