শ্রীনগরে জেলা যুবদলের বিশাল বিক্ষোভ, অংশ নেন ৩ হাজার নেতাকর্মী

নভেম্বর,১৯,২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আসা প্রায় তিন হাজার নেতাকর্মী অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নেতৃত্বে শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ওঠে। পরে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় ছনবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সিরাজ পাঠান, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শাহরিয়ার, যুগ্ম সম্পাদক মহসিন খান বাবু, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শেখ, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, মিরকাদিম পৌর যুবদলের আহ্বায়ক তানজিল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ আহমেদ, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, প্রিন্স নাদিম, সদস্য রাজু আহমেদ এবং মুন্সীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রায়হান কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল নেতা লোকমান হোসেন, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, হুমায়ুন আহমেদ, মো. শাহজাহান, মাসুদ মোল্লা ও হাসান আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *