জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: সপু

নভেম্বর,২১,২০২৬

নিজস্ব প্রতিবেদক

জনগণকে সঙ্গে নিয়েই কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা এ দেশের মাটিতে কখনো আশ্রয়-প্রশ্রয় পাবে না। শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় পতিত স্বৈরাচারের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ফলেই আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না।
তিনি আরও বলেন, দেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেবে।
কোলাপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মো. রাজিব খান ও মো. সোহেল হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চলচিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা তাতীদলের আহবায়ক আল হাদি খান, শ্রীনগর উপজেলা যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মাসুদ,যুগ্ম আহবায়ক সেলিম,বাদশা,সদস্য রাজু আহমেদ, সিদ্দিক,শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমির মেম্বার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিরাজদিখান উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজী মুসা, সাধারণ সম্পাদক গুলজার আমিন,সিরাজদিখান উপজেলা তাতীদলের সদস্য সচিব সজীব হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের শ্রীনগর উপজেলা আহবায়ক শামসুল ইসলাম, সিরাজদিখান উপজেলা সদস্য সচিব রাকিব মোল্লা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ,বিক্রমপুর আদর্শ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ফাহিম, রাড়িখাল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *