নীলফামারীতে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নভেম্বর,২১,২০২৬

নীলফামারী প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩ টার সময়নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অক্টোবর-২০২৬ নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নীলফামারী জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নীলফামারী পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম, মহোদয়।

নিয়োগ কার্যক্রম স্বচ্ছ ও সফলভাবে সম্পাদনের জন্য পুলিশ সুপার মহোদয় ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের তাদের সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থী বাছাই নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ,মোহসিন,নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ শাকিল হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *