নভেম্বর,২৫,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরিক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে ২০২৭ সালের এস এসসি পরিক্ষায় অনিমিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহনের সুযোগ প্রদান এবং বিদ্যালয় কতৃপক্ষের অসযোগিতা ও পরীক্ষায় অংশগ্রহণে বাধা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসারের বরাবর সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মারিয়া আক্তারকে সাথে নিয়ে এডভোকেট সোহেল হোসেন একটি আবেদন জমার মাধ্যমে শিক্ষার্থীর পাশে দাড়ান ।
মঙ্গলবার ২৪ নভেম্বর বিকালে মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসে ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়াকে সাথে নিয়ে এ আবেদনটি জমা দিয়েছেন এবং জেলা শিক্ষা অফিস সেটি গ্রহন করেন।
শিক্ষার্থী মারিয়া বলেন,আমি সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ থেকে ২০২৬ সালে এসএসসি পরিক্ষা দিযেছি এবং (এক বিষয়) ইংরেজিতে অকৃতকার্য হই। অন্য সকল বিষয়ে উত্তির্ণ হয়েছি। আমি ২০২৭ সালের এস এস সি পরিক্ষায় ইংরেজি বিষয়ে পুনরায় অংশগ্রহন করে উত্তির্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করেছি। এক্ষেত্রে প্রচলিত শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিধি-বিধান এবং ঢাকা শিক্ষা বোর্ডের ১৮/১২/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নির্ধারিত শর্ত অনুযায়ী পুর্ববর্তী পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহনের সুযোগের আলোকে আমি রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষের কাছে বারংবার গেলেও তিনি নানা টালবাহানাসহ আমাকে অবশেষে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবেনা বলে জানায়। আমি কোনো বিশেষ সুবিধা দাবী করছিনা,বরং প্রচলিত বিধি-বিধান অনুযায়ী পরবর্তী ২০২৭ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহনের ন্যায্য সহযোগিতা প্রার্থনা করছি শুধু মাত্র। সেই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হই এজন্য সন্মানিত জেলা শিক্ষা অফিসার বরাবর দ্বারস্থ হয়েছি।
এবিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও মুন্সীগঞ্জ কোর্টের বিজ্ঞ আইনজীবী সোহেল হোসেন বলেন, এক্ষেত্রে প্রচলিত শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত বিদি-বিধান এবং ঢাকা শিক্ষা বোর্ডের ১৮/১২/২০২৫ তারিখের বিজ্ঞপ্তি নির্ধারিত শর্ত অনুযায়ী পুর্ববর্তি পরীক্ষায় অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহনের সুযোগের আলোকে যাতে কোন শিক্ষার্থী আর তাদের ন্যার্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিক বিবেচনা করে উক্ত শিক্ষার্থীর পাশে দাড়িয়েছি। আমি চাই কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষকদের জন্য শিক্ষার্থীরা যেন তাদের ন্যার্য পাওনা থেকে বঞ্চিত না হয়। সরকারের দেওয়া বিধি বিধান অনুযায়ী যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে অন্যথায় শিক্ষার্থীদের পাশে থেকে সকল প্রকার আইনী সহযোগিতা আমি করব তাদের ন্যার্য আদাদের লক্ষ্যে।
এবিষয়ে সিরাজদীখান উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ বলেন,শুনেছি জেলা শিক্ষা অফিসে একজন শিক্ষার্থী আবেদন করেছে কিন্তু আমাদের কছে পৌঁছেনি যদি আমার হাত পৌঁছে তাহলে আমি বিদ্যালয়ের সকল শিক্ষক ও কমিটির লোকজনের সাথে আলাপ করে ব্যবস্থা নিব।
www.bbcsangbad24.com



