নভেম্বর,২৭,২০২৬
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে সৈয়দপুর বিমানবন্দরে নীলফামারী পুলিশ সুপারের অভ্যর্থনা জ্ঞাপন
২৭-নভেম্বর. শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে দিনাজপুর সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি মহোদয় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে তাঁকে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান নীলফামারী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়। মাননীয় মন্ত্রী নীলফামারী জেলার দায়িত্বে থাকায় এসময় তিনি জেলার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় নীলফামারী (সৈয়দপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
www.bbcsangbad24.com


