জানুয়ারী,২৩,২০২৬
আবু হানিফ রানা:
মুন্সীগঞ্জ শহরে মুন্সীগঞ্জ ৩ আসনে ধানের শীষ প্রতীকে কামরুজ্জামান রতনের প্রচারনা যেন জনসমূদ্রে পরিনত হয়েছে।
২৩ জানুয়ারী শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরস্থ লিচুতলা পতাকা চত্তরে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের প্রতীকের মিছিল এসে জড়ো হয়ে যেন জনসমুদ্রে পরিনত হয়েছে।
পরে ভোটারদের উদ্দ্যেশে মুন্সীগঞ্জ ৩ আসনের ধানের প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বক্তব্য রাখেন।
পরে বিশাল মিছিলটি জেলা সদরের সুপার মার্কেটস্থ বিএনপির জেলা কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্তরে গিয়ে জমায়েত হয়। এসময় বক্তব্য রাখের জেলা ,উপজেলা,পৌরসভা,ইউনিয়ন পর্যায়ের বিএনপি,যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল,শ্রমীক দল মহিলা দলসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন বলেন,বিএনপি শান্তির দল, আমরা চাই জনগনের শান্তি , আমরা চাই আগামী নির্বাচনে ভোটাররা আনন্দ মুখর পরিবেশে যেন শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে । আমি আশাবাদি আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয় লাভ করে তারেক রহমানের হাতকে আরোও শক্তিশালী করে তুলব ইনশাল্লাহ।
www.bbcsangbad24.com



