জানুয়ারী,২২২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর দিক নির্দেশনায় আজ ২২জানুয়ারী সকাল ০৯.১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে
এসআই (নিঃ) আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পদ্মাসেতু উত্তর থানাধীন কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করে ১. ইতি আক্তার (২৫) ও ২. কাকলী আক্তার (৩৬), উভয় পিতা- মোঃ মতিউর রহমান ওরফে মতি মাতবর, সাং- কুমারভোগ ঈদগাহ, থানা- পদ্মাসেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করা অবস্থায় আটক করা হয়।
সংগীয় মহিলা পুলিশ দ্বারা শালীনতা রক্ষাপূর্বক দেহ তল্লাসীর পূর্বেই তাদের নিকট থাকা ০৩টি নীল রঙ্গের জিপার প্যাকেটের ভেতর থাকা ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া জব্দ করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জেলা গোয়েন্দা পলিশ ডিবি জানায়।
www.bbcsangbad24.com



