সুলেখা আক্তার শান্তা স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সম্মাননা লাভ করেন

ফেব্রুয়ারী,০৫,২০২৬

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ রাজধানীর তোপখানার শিশু কল্যাণ পরিষদ মিলন আয়তনে। উৎসবমুখর এ সম্মেলনে বহু গণ্যমান্য ব্যক্তিত্ব, কবি, লেখক ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল সম্মাননা প্রদান পর্ব। স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে কথাসাহিত্যিক সুলেখা আক্তার শান্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে লেখিকা সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তিনি বলেন, লেখকদের এমন স্বীকৃতি সাহিত্যচর্চার অঙ্কুর জাগিয়ে তুলে একদিন মহীরুহে পরিণত করবে। নিঃসন্দেহে এই উদ্যোগ বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে আরও দৃঢ় ও মহিমান্বিত করবে।

অনুষ্ঠানের শুরুতে ফুলের মালায় অতিথিদের বরণ পর্ব দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। সম্মেলনে সাহিত্য আন্দোলন ও নবীন-প্রবীণ লেখকের সৃজনশীল অভিযাত্রা নিয়ে আলোচনা হয়।

সুলেখা আক্তার শান্তা আশা প্রকাশ করেন, সাহিত্য পরিষদের এমন আয়োজন বাংলা সাহিত্যের চর্চা ও প্রসারে উৎসাহ বর্ধক ভূমিকা পালন করবে। আয়োজক ও সংগঠক সকলের প্রতি উত্তোরত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *