মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের বিশাল গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারী,০৫,২০২৬

আবু হানিফ রানা

মুন্সিগঞ্জ-৩ (সদর – গজারিয়া ) আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে সদর উপজেলায় ৭ দফা জনসংযোগ ও পথসভা ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন মহিউদ্দিন আহমেদ।

এরমধ্যে সকাল ১০ টায় মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড ইসলাম পুর, সকাল ১১ টায় পৌরসভার ৯ নং ওয়ার্ড রমজানবেগ,দুপুর ১২ টায় চরকেওয়ার ইউনিয়নের আলিরটেক,বসারচর, দুপুর ১ টায় আধারা ইউনিয়নের কুঞ্জনগর,বিকাল ৩ টায় আধারা ইউনিয়নের জাজিরা সৈয়দপুর মিনা বাজার,বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বৈখর অনিবার্ন স্কুল মাঠ,সন্ধ্যা ৭ টায় মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড হাটলক্ষিগঞ্জ বে সরকারী প্রাইমারি স্কুল মাঠে বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনে সতন্র প্রার্থী ফুটবল প্রতীক এর মহিউদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী আবু সুফয়ান বিপ্লব,সাইদুর রহমান ফকির, আতাউর হোসেন বাবুল, মাসুদ রানা, আমির হসেন সওদাগর, সাইদুর রহমান সাইদ,মজিবুর রহমান চঞ্জল, তাইজুল ইসলাম বাদশা,সালাউদ্দিন মাদবর,আবু কালাম।

এ উঠান বৈঠকে প্রায় সহস্রাধীক নারী পুরুষের সমাগম ঘটে।

নির্বাচন সামনে রেখে প্রচারণার এই কর্মসূচিতে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ফুটবল প্রতীক এ ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি মহিউদ্দিন বলেন, ফুটবল প্রতীকে এমপি হিসেবে নির্বাচিত হলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন।
আগামী ১২ ফেব্রুয়ারী সারাদিন ফুটবল প্রতীক এ ভোট চান।

গণসংযোগ ও উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন। এ সময় এলাকার তরুণ, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে ফুটবল প্রতীক এর ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
জনসংযোগ ও পথসভায় বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *