ফেব্রুয়ারী,১৪,২০২৬
আবু হানিফ রানা:
গেলো ১২ ফেব্রুয়ারী ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ (সদর -গজারিয়া) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক,মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জন বান্ধব ও গনমানুষের নেতা মোঃ কামরুজ্জামান রতন।
তিনি নির্বাচনের আগে মুন্সীগঞ্জ ৩ আসনের জনগনকে আশ্বাস দিয়েছিলেন যে এই আসনের মানুষ ঈদের আনন্দের মতো উল্রাস নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তিনি বারেংবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন যাতে অবাধ সুষ্ট নির্বাচন অনুষ্ঠত হয় এবং মানুষ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে প্রশাসন কামরুজ্জামান রতনকে যে কথা দিয়েছিলেন তা রক্ষা করেছে একটি সুন্দর মনোরম পরিবেশে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। যার ফলে তিনি ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামন রতন নির্বাচনের আগে মুন্সীগঞ্জ বাসিকে যে আশার বানী দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জবাসি কামরুজ্জামান রতনকেে একজন মন্ত্রী হিসেবে দেখতে চায়।
মুন্সীগঞ্জবাসির দাবীর সাথে একমত প্রকাশ করে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক বর্তমান মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট আল আরাফ বলেন, তিনি একজন মানবিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক তাহার কাছ থেকে সেহযোগিতার জন্য গিয়ে কেউ খালি হাতে ফিরেনি,তিনি সব সময় শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করেছেন,চিকিৎসা খ্যাতে তিনি সব সময় সেবা মূলক কাজ করেছেন ,খেলাধুলায় ও যথেষ্ট ভুমিকা রেখে আসছেন। কামরুজ্জামান রতন ৯০ এর এরশাদ স্বৈরাচার আন্দোলনে বার বার কারা নির্যাতিত নেতা, বিএনপির রাজনৈতিককে অবস্থানকে ধরে রাখতে গিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে বার বার কারা নির্যাতিত হয়েছেন তবুও দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন।যদি তিনি মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পায় তাহলে মুন্সীগঞ্জের বাস্তবমুখি উন্নয়ন হবে ,কেননা মুন্সীগঞ্জ এই আসনে বহু বছর আগে একজন উপমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পেয়েছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সাহেব । আর তৎকালিন সময়ে যতুটুকু উন্নয়ন কাজ হয়েছিলো তা এখন ভেঙ্গে চূড়ে গেছে। বিগত ১৭ বছরে মুন্সীগঞ্জের মানুষ উন্নয়নের কোন ছোঁয়া পায়নি । যদি কামরুজ্জামান রতন মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পায় তাহলে মুন্সীগঞ্জে শতভাগ উন্নয়ন কাজ করবেন। আমি মুন্সীগঞ্জ বাসির দাবীর সাথে একমত পোষন করে বলতে চাই আগামী ১৭ ফেব্রুয়ারী শুনেছি মন্ত্রী পরিষদ গঠিত হবে আর সেই দিনই যেন এমপি কামরুজ্জামান রতনকে মন্ত্রী হিসেবে ঘোষনা করা হয়।
www.bbcsangbad24.com



