ফেব্রুয়ারী,১৪,২০২৬
আব্দুল্লাহ খান, (টঙ্গীবাড়ী) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের মৃত আঃ মালেক মোল্লার বাড়ি (ফাদার হাউজে) এ আয়োজন করা হয়।
শনিবার দুপুরে বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসলাম মোল্লার আয়োজনে এবং অবিভক্ত আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রয়েল মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজি মো. ইলিয়াস বেপারী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান ইকো, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শেখ, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান, বালিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক খান, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, সদস্য সচিব মহসিন খান বাবু, যুবদল নেতা নুরুল হক মিন্টু, সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ হোসেন সেন্টু, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারি, অবিভক্ত আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রনি মুন্সী, সাবেক সভাপতি রুবেল খানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর।
বক্তারা নির্বাচন-পরবর্তী সময়ে দলীয় ঐক্য, সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। পুনর্মিলনী অনুষ্ঠানে নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
www.bbcsangbad24.com



