ফেব্রুয়ারী,২১,২০২৬
আবু হানিফ রানা:
মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

প্রথমে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন,মুন্সীগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, নাজমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ন রশীদ,উপপরিচালক, স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এরাদত হোসেন মানুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন, এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম ( শহিদ কমিশনার) বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সরকারী বেসরকারী প্রতিষ্টান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা নীরবতা পালন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী– আমি কি ভুলিতে পারি গানের সুর বাজতে থাকে।
www.bbcsangbad24.com



