মুন্সীগঞ্জ সদরে ৪ শত জেলের মাঝে মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরন

মার্চ,০৪,২০২৬

আবু হানিফ রানা :

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের আওতায় চলতি ২০২৫-২৬ অর্থ বছরে জাটকা আহরন থেকে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় জেলেদের মাঝে ৪ শত ভিজিএফ কার্ড এর চাল বিতরন করা হয়েছে।

বুধবার ০৪, মার্চ সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে ৪ শত জেলের মাঝে ভিজিএফ কার্ড এর চাল বিতরন করা হয়।


এসময় আধারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কবির হোসেন ঢালীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস অফিসার মোঃ আবুল হাসেম ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের মেম্বার বাচ্চু বেপারী, মহিলা মেম্বার লাইলী বেগম, রানী বেগম বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজিবি জেলে সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাাদক সেলিম বেপারী,সদর থানা শাখার সভাপতি আরফান দেওয়ান,জাতীয় মৎস জিবি সমিতির সদস্য আমান উল্লাহ,ইউনিয়ন সভাপতি ফারুক দেওয়ান,সদস্য আবুল কাশেম ,মুসলিম সরকার উপস্থিত ছিলেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *